বার্তা সংস্থা আবনা : আফ্রিকার দেশ মালিতে ফরাসি বাহিনীর আগ্রাসনে জাতিসংঘ অংশ নেবে না বলে এই সংস্থার মহাসচিব বান কি মুন জানিয়েছেন।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে তিনি বলেন, “মালিতে সামরিক অভিযানে জাতিসংঘ যদি সরাসরি সহায়তা করে তবে ওই অঞ্চলে জাতিসংঘের বেসামরিক কর্মীরাও হুমকির মুখে পড়বে। এ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে।”
মালির জঙ্গিদের কথিত অগ্রাভিযান বন্ধের নামে চলতি মাসের ১১ তারিখে সামরিক হামলা শুরু করে ফ্রান্স।
এদিকে, মালি যুদ্ধ নিয়ে ফরাসি সরকারের ‘একলা চলো নীতি’র সমালোচনা করেছে দেশটির বিরোধী দলগুলো। তারা বলছে, মালি যুদ্ধে কী লক্ষ্য অর্জন করতে চায় তা স্পষ্টভাবে ঘোষণা করেনি ফরাসি সরকার। তারা এ বিষয়টি স্পষ্ট করার জন্য ফরাসি সরকারের প্রতি আহ্বান জানিয়েছ।
সোনা ও ইউরেনিয়ামসহ অঢেল খনিজ ও প্রাকৃতিক সম্পদই দেশটিতে ফরাসি বাহিনীর যুদ্ধে জড়িয়ে পড়ার অন্যতম কারণ বলে অনেক বিশ্লেষক মনে করেন।#রেডিও তেহরান